মিরসরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন
‘প্রকৃতির ঐক্যতানে, টেকসই জীবন’ স্লোগানে বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলার মতো চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। রোববার (৫ জুন) মিরসরাইয়ের অন্যতম সামাজিক সংগঠন গ্রীন মিরসরাইয়ের উদ্যোগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোনের শেখ হাসিনা সড়কের পাশে ফলদ, বনজ, ঔষধি গাছ লাগানো হয়। এছাড়া মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক, রাজনৈতিক ও অঙ্গসংগঠনের আওতায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
গ্রীন মিরসরাইয়ের সংগঠক আসিফ নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল। উপস্থিতি ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঞা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, তরুণ সংগঠক রিয়াজ বিন আলী, মোহাম্মদ নাইমসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি মাহবুবুর রহমান রুহেল বলেন, একটাই পৃথিবী আমাদের, আমরা যেন শিল্পের উন্নয়ন করতে গিয়ে গাছ ধ্বংস না করি। কেননা, পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করতে গেলে আমরা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হব। তাই পরিবেশবন্ধু গাছ লাগাই এবং বিশ্বকে সবুজায়ন করে আগামীর প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied