ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি ২৩ বছর পর গ্রেফতার


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৫-৬-২০২২ বিকাল ৫:৩৭

সিলেটের জৈন্তাপুরে ২৩ বছর পর অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যতিন খাসিয়াকে (৪৫) গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার (৪ জুন) রাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের দিকনির্দেশনায় এসআই মো. সিরাজুল ইসলাম, এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী, এসআই সাহিদ মিয়া ও এএসআই দীপকসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যতিন খাসিয়া উপজেলার ২নং জৈন্তাপুর ইউপির মোকামপুঞ্জি এলাকার গণেশ পাত্রর ছেলে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, ১৯৯৯ সালের মে মাসে তৎকালীন আদালত তাকে অস্ত্র আইনের ১৯-এর (চ) ধারায় ৭ বছরের শাস্তি দেয়। তারপর থেকেই সে দীর্ঘ ২৩ বছর পলাতক ছিল। মূলত ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সে বেশিরভাগ সময় ভারত থাকত। দীর্ঘ ২৩ বছর পর গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ