ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে নিহত ৪, আহত ৫


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ৩:৩২

সিলেটের জৈন্তাপুরে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহত ৫ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সোমবার (৬ জুন) ভোরে জৈন্তাপুরের চিকনাগুলের সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের কয়েকটি পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে আসছিল। রাতে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে একই পরিবারের চারজন মাটিচাপায় মারা যান। গুরুতর আহত এক জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটার পর ৯৯৯ কল করা হলে ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ উদ্ধার কাজ সম্পন্ন করেন।

]এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন- জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেটের ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান ও শুকনা খাবার বিতরণ করা হয়ছে।

নিহতরা হলেন- পূর্ব সাতজনি গ্রামের আব্দুল করিমের ছেলে জুবায়ের আহমেদ (৩৫) জুবায়ের আহমেদ'র স্ত্রী সুমি বেগম (২৬) জুবায়ের আহমেদ'র ছেলে সাফিউল ইসলাম (৫) মাওলানা রফিক আহমেদ'র স্ত্রী শামীম আরা (৫৫) আহতরা হলেন, আব্দুল করিমের ছেলে মাওলানা রফিক আহমেদ ( ৬০) আব্দুল করিমের স্ত্রী খয়রুন নেছা (৭৫) আব্দুল করিম (৯০) আব্দুল করিমের মেয়ে মেহেরুন নেছা (৫০) হাফেজ মাহফুজুর রহমনের স্ত্রী লুৎফা (২০)।

সোমবার (আজ) সকালে চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিন্ট্রেট ইমরুল হাসান নিহতদের প্রত্যেকের জন্য ২০ হাজার এবং আহতদের জন্য ৫ হাজার করে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরুরি সহায়তা প্রদান এবং শুকনা খাবার পৌঁছে দেন। জরুরি বাসস্থানের জন্য ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সহায়তার সুপারিশ করা হবে বলে তিনি জানান।

এমএসএম / জামান

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ