টাঙ্গাইল পিবিআই কর্তৃক ক্লুলেস গণধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩
টাঙ্গাইলের বাসাইলে চাঞ্চল্যকর ক্লুলেস ২য় শ্রেণির ছাত্রী তিশা (৯) গণধর্ষণসহ হত্যা মামলার রহস্য দুদিনের মধ্যে উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন প্রেস বিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- টাঙ্গাইলের বাসাইল উপজেলার ভাটপাড়া এলাকার স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), একই এলাকার আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকার (১৬)।
পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন জানান, পিবিআই টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে, ২৬ মে সকাল আনুমানিক পোনে সাতটায় টাঙ্গাইলের বাসাইল থানাধীন বন্দ ভাটপাড়া গ্রামের মো. আবু ভূইয়ার ২য় শ্রেণিতে পড়ুয়া কন্যাশিশু তিশার প্রতি বিকৃত যৌন লালসা তাদের মনে পোষণের প্রেক্ষিতে তিশাকে গনর্ধষণ ও হত্যা করার জন্য ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে পালিয়ে যায় আসামিরা। তারা শিশু তিশাকে গণর্ধষণ ও হত্যার সাথে জড়িত থাকার কথা পিবিআইয়ের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইলের পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক খন্দকার আশরাফুল কবীর।
জামান / জামান
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা