কালিয়ায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্ডিরগর স্কুল মাঠে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বড়নাল শাপলা সংঘের আয়োজনে ও ফ্লাইং অফিসার (জিডি পাইলট) রাজু মল্লিকের সৌজন্যে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আটলিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (৫ জুন) বিকালে বড়নাল চন্ডিরগর স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় আটলিয়া একাদশ বড়নাল শাপলা সংঘ একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শেষে মল্লিক মাজারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জহরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বড়নাল ইলিয়াছাবাদ ইউপির চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম, বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যাা সেলিম, সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ষ্ট্যাফ রিপোর্টার কাজী শরিফুল ইসলাম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মল্লিক রাজু আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়