ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে ২০ কিলোমিটার যানজট


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১০:২৬

যানবাহন চলাচলে ধীরগতির ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌ক থেকে টাঙ্গাই‌লের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে।

জানা গেছে, মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দি‌কে ভুঞাপুর লিংক‌ রো‌ডে এবং সেতুর পূর্ব পা‌ড়ে দুর্ঘটনা ঘটনার কার‌ণে সড়কে প‌রিবহ‌নের চাপ বাড়ে। পাশাপাশি বৃ‌ষ্টির কারণে স্বাভা‌বিক গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌তে না পারায় ২০ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে। এ‌তে গভীর রাত থে‌কে ভোগা‌ন্তি পোহা‌তে হচ্ছে যাত্রী ও চালক‌দের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ছোট ট্রা‌কের সঙ্গে বড় ট্রা‌কের সংঘর্ষ হয়। অপর‌দি‌কে রা‌তেই বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে আ‌রেক‌টি দুর্ঘটনা ঘ‌টে। এছাড়া রাত থে‌কে ব্যাপক বৃ‌ষ্টির কার‌ণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করে‌ছে। এ‌তে মহাসড়‌কে পরিবহ‌নের চাপ বে‌ড়ে গি‌য়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শ‌ফিকুল ইসলাম জানান, রাতে মহাসড়কের ভূঞাপুর লিংক রোড দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে মহাসড়‌কে থে‌মে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে। ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পা‌ড়ে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

জামান / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা