ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে চুরির অপরাধে পিটিয়ে হত্যা


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১:১৯

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আশান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে চুরির অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুন) ভোরে হত্যা করে কে বা কারা তার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে পুলিশ আশান উদ্দিনের লাশ উদ্ধার করে। সে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিতলে রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী তাসলিমা খাতুন।

তিনি জানান, ঢাকার নবীনগর এলাকায় তার স্বামীর পান-বিড়ির দোকান রয়েছে। কয়েক দিন আগে সে বাড়িতে আসে। গত রোববার সে বাড়ি থেকে বের হয়। পরে সোমবার রাতে বাড়িতে ফেরার পর কিছু লোক তাকে ডেকে নিয়ে যায়।

পুলিশ জানায়, সোমবার উপজেলার শিতলী গ্রাম থেকে একটি আলমসাধু চুরি হয়। গ্রামবাসী তাড়া করে নিহতের নিজ গ্রাম থেকে ধরে তাকে কাপাশহাটিয়া গ্রামের কলেজ এলাকায় নিয়ে আসে। সেখানে তারা তাকে মারধর করে। একপর্যায়ে তার মৃত্যু হলে ভোরে তার লাশ হাসপাতাল চত্বরে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হরিণাকুণ্ডু হাসপাতালের আরএমও আশরাফুল ইসলাম জানান, ভোরে একটি বাচ্চা ইজিবাইকে করে হাসপাতাল চত্বরে ওই ব্যক্তির লাশ ফেলে রখে পালিয়ে যায়। তার মাথা, মুখ, পিঠ, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে উপজেলার শিতলী গ্রাম থেকে একটি আলমসাধু চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরে আনা হয় বলে জানা গেছে। রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নামে আলমডাঙ্গা থানায় একটি চুরির মামলা আছে। তার  ‍মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন