ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ২:১
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৩১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় তিনি মারা যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন। গোলাম মোস্তফার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন। 
 
জেল সুপার  জানান, মঙ্গলবার বিকেলে শৌচাগারের ভেতরে গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অপর দুই কয়েদি গুরুতর অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
 
উল্লেখ্য, গোলাম মোস্তফার বিরুদ্ধে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ১১ জুলাই তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ