সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে আহতদের সহযোগিতায় সোনারগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ আহতদের রক্ত দিয়ে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
‘মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির উদ্ধোধন করেন সানারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। বদরুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরার উদ্যোগে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংস্থা ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করে সীতাকুণ্ডে আহতদের সহযোগিতায় এগিয়ে আসেন।
রক্তদান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা আক্তার পলি, রুনা আক্তার, জাকিয়া সুলতানা শিখা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, পৌর আওয়ামী লীগ নেতা কবির হোসেনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নকিকাণ্ডে আহতদের পাশে দাঁড়াতে আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়। মানুষের কল্যাণে কাজ করতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।