ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গণ-অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক কমিটি গঠন


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৮-৬-২০২২ দুপুর ৩:৫৯

গণ-অধিকার পরিষদের ঢাকা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে সাভার আশুলিয়াস্থ সংবাদকর্মীদের জানিয়েছেন, ঢাকা জেলা শাখা কমিটির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শেখ শওকত হোসেনকে আহ্বায়ক এবং তুখোড় সংগঠক নাছির উদ্দিন পল্লবকে সদস্য সচিব করে ঢাকা জেলায় গণ-অধিকার পরিষদের নতুন আহ্বায়ক কমিটি করা হয়। কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র মোতাবেক ঢাকা জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আগামী ৬ মাসের মধ্যে তাদের সকল কমিটি গঠন করে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করার কথা জানানো হয়েছে।

ঢাকা জেলার আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া উক্ত কমিটিতে ২১ জনকে যুগ্ম-আহ্বায়ক, ২০ জনকে যুগ্ম-সদস্য সচিব ও ২৮ জনকে কার্যকরী সদস্য হিসাবে রাখা হয়েছে। গণ-আধিকার পরিষদের নবগঠিত এই আহ্বায়ক কমিটির নেত্রীবৃন্দ ঢাকা জেলার অবহেলিত, নির্যাতিত মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান