টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক ৩ কৃতী সংবাদিককে সংবর্ধনা
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের তিন কৃতী সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (৮ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
মুক্তিযুদ্ধের বিষয়ে অনুসন্ধানী নিউজের জন্য গোপালপুর উপজেলার দৈনিক ইত্তেফাকের নিজস্ব সংবাদদাতা জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক নিউজের জন্য বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ এবং মুক্তিযোদ্ধা হিসেবে দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি তাদের সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংবাদিকবৃন্দ।
এমএসএম / জামান
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক
টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা
Link Copied