ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় পাটক্ষেত থেকে এনজিওকর্মীর লাশ উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ১২:৩৬
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামের একটি পাটক্ষেত থেকে নূপর সাহা (২৬) নামে এক নারী এনজিওকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী রায়পাড়া গ্রামের কার্তিক রায়ের  স্ত্রী এবং ফরিদপুরের মধুখালী উপজেলার বড় গুয়ালদী গ্রামের সুনিল সাহার মেয়ে। 
 
জানা গেছে, নূপুরের ৭ বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গতকাল বুধবার (৮ জুন) সন্ধ্যায় ওই  গ্রামের একটি পাটক্ষেত থেকে অর্ধ-বিবস্ত্র অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুপুর। বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হলেও তিনি বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বুধবার বিকেলে স্থানীয়রা ওই গ্রামের একটি পাটক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্বার করে।
 
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ