ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২২ দুপুর ৩:৩১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন সকাল ১০টায় এর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও সুস্মিতা সাহা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইউনিটের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মনিরা বেগম। এতে কি নোট পেপার উপস্থাপন করেন খুলনার সিএসিসি প্রকল্পের পরিচালক আবু সায়েদ মো. মঞ্জুর আলম পিএএ। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায় িএবং এসিল্যান্ড সেলিম আহম্মেদ।

নারীর ক্ষমতায়ন, আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি ও শিশু বিকাশ, বিনিয়োগ, বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের ওপর দিনব্যাপী এই কর্মশালায় ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম, শরাফত দৌলা ঝন্টু, আবুল কালাম আজাদ, নাজমুল হুদা তুষার, মঞ্জুর রাশেদ, বসির উদ্দিনসহ সাংবাদিক, শিক্ষক, ইমাম এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি অংশ নেন।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন