ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় আজিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৭-৬-২০২১ দুপুর ৪:৫৩
ফেনীর দাগনভূঞার পুর্ব চন্দ্রপুর ‍ইউনিয়নের হাসান গনিপুরের আজিম হোসেন শাহাদাতকে (২০) নির্মমভাবে হত্যাকারী মিরসরাই পৌরসভার কাউন্সিলর রাজুসহ সকল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবিতে রোববার (২৭ জুন) সকালে দাগনভূঞা বাজারের আতাতুর্ক স্কুল মার্কেট চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
পূর্ব চন্দ্রপুর ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, দেশ টিভি জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ ও নিহতের পিতা আবদুল বাতেন।
 
উল্লেখ্য, শনিবার আজিমের হোসেন শাহদাতকে পিটিয়ে হত্যা করে তাদের বাড়ির সামনে রেখে যায়। ওই দিন তার বাবা আব্দুল বাতেন বাদী হয়ে কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে আসামি করে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
 
প্রতিবাদ ও মানববন্ধনে দাগনভূঞার ছাত্র সমাজ, রাজনীতিবিদ, সাংবাদিক সমাজ ও সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে উক্ত হত্যার প্রতিবাদ জানিয়েছেন।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত