ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্লিনিক মালিকের বিরু্েদ্ধ ব্যবসায়ীকে মারধর ও ভাংচুরের অভিযোগ


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ২:৩৫

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আল মামুন উজ্জল (৪০) নামে এক ব্যবসায়ীকে মারধর, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল  ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। শহরের একতাঁরা মোড়ের জনসেবা ক্লিনিকের মালিক কাফি ও তার বাবা তোফায়েল হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। গত ৬জুন এ ঘটনা বলে জানা গেছে।
আল মামুন উজ্জল নামে ওই ব্যবসায়ী জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে অভিযুক্তরা তার আনোয়ারা ফার্মেসীতে এসে ভাঙচুর শুরু করে। তাদেরকে বাধা দেওয়া হলে তারা তাকে এবং দোকানের কর্মচারী আরিফুল ইসলামকে মারধর করে। এ সময় অভিযুক্তরা তার দোকানের ড্রয়ারে থাকা আড়াই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার দোকানের আশরাফুল নামের এক কর্মচারীর কাছে অভিযুক্তরা কিছু টাকা পায় এমন দাবি করে তারা তাকে দোকানের ভিতর ঢুকে মারধর করতে গেলে আমি ও অপর কর্মচারী আরিফুল তাদের বাধা দিলে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুর, টাকা লুট এবং আমাদেরকে মারধর করে।
ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি নাজের আলী বলেন, বিনা কারণে এভাবে একজন ব্যবসায়ীর দোকানে হামলা করে ভাংচুর ও লুটপাট করা খুবইি দু:খজনক। তিনি এর বিচার দাবি করেন।
তবে এসব দাবি অস্বীকার করে ওই ক্লিনিক মালিকের বাবা তোফায়েল হোসেন বলেন, আমরা তাদেরকে মারধর করিনি। টাকা চাইতে গেলে তারা আমাদের মারধর করেছে।
পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলি বলেন, ঘটনাটি আমি জানার পর একাধিকবার ওই ক্লিনিক মালিক ও তার ছেলের সাথে কথা বলা ও আপোস মিমাংসার জন্য বলেছি। কিন্তু তারা আসেনি। প্রকাশ্যে এভাবে হামলা ভাংচুর খুবই নিন্দনীয়।
এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন