ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ডিবিসি নিউজ প্রডিউসার আব্দুল বারীর হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-৬-২০২২ দুপুর ৪:২২
ফরিদপুরে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল  ডিবিসি নিউজ এর প্রডিউসার আব্দুল বারীর হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার  সকাল ১১ টায় ডিবিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধির ব্যানারে ও উদ্যোগে   মানববন্ধন ফরিদপুর প্রেসক্লাবের সামনে  অনুষ্ঠিত হয়।
 
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে  সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  ফরিদপুর প্রেসক্লাবের সদস্য প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
 
 মানববন্ধনে সাংবাদিকদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে এ ঘটনায় জড়িত ব্যক্তি দের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
 
মানববন্ধনে বক্তারা জানান, অনেকদিন ভালো থাকার পর দেশে আবার সাংবাদিক নির্যাতন শুরু হয়েছে এগুলো মোটেই ভালো লক্ষণ নয়।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল।
 
মানববন্ধনে ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ