ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা:) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ফরিদপুরে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার দুপুরে ( জুম্মা বাদ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এর সভাপতিত্বে ভারতের বিজেপির নেতা কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরের প্রাণকেন্দ্র জনতার ব্যাংকের মোড় হতে প্রেসক্লাবের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের জনস্রোতে এ সময় রাজপথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
এসময় বক্তব্য রাখেন ফরিদপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, ফরিদপুর জেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তারা এই ঘটনার জন্য নুপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করে এবং এই ঘটনার জন্য ভারতকে সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। এছাড়াও ফরিদপুরের ৯ টি উপজেলায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ
Link Copied