কালিয়ায় নম্বর বিহীন ট্রলি ও মোটসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দু’যুবক গুরুতর আহত!
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কালিয়া-বড়দিয়া সড়কের শুড়িগাতী নামক স্থানে বালি বোঝাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের ছাত্র ছাব্বির খান (১৭) ও দি পাটনা একাডেমীর ছাত্র সাজেদুল শেখ (১৫) গুরুতর আহত হয়েছে। ১০জুন (শুক্রবার) বিকেল ৫ টায় এ দূর্ঘটনা ঘটে। আহত ছাব্বির খান নড়াগাতী থানার রামপুর গ্রামের টিক্কা খানের ছেলে ও সাজেদুল শেখ একই গ্রামের শাহীন শেখের ছেলে বলে জানা যায়।
স্থাণীয় সূত্রে জানা যায়, শুড়িগাতী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম সুলতান শিকদারের বাড়ীর সন্নিকটে কালিয়া বড়দিয়া সড়কের দক্ষিন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রলির সাথে বড়দিয়া থেকে আসা ওই দুই যুবকের মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ছাব্বির ও সাজেদুল ছিটকে অনেক দুর পড়ে যায়। তাদের মাথায়, হাতে ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে বলে তারা জানায়। স্থাণীয়দের সহযোগীতায় আশংকাজনক অবস্থায় তাদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কালিয়া স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার সোমা বাগচী জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ