১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।কয়েকটি ইসলামী সংগঠনের নেতারা শুক্রবার (১০ জুন) দুপুরে আড়াইটার দিকে তার ওপর হামলা চালান।বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মা নামাজের কিছুক্ষণ পর ঢাকা উদ্যান এলকায় ইসলামী দলগুলো বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় পাঞ্জাবি পড়িহিত ছিলেন। কথা বলে যাওয়ার সময় পেছন থেকে ওসির ওপর হামলা চালায় ও মারধর করে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওসিকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শংকামুক্ত।এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।
এমএসএম / জামান
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়