মিরপুরে এমপির অফিসে হামলার অভিযোগ
রাজধানীর মিরপুরে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপির জনসংযোগ কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলায় অনেকেই জখম হয়েছেন।এ ঘটনায় জনসংযোগ কার্যালয়ের অফিস সহকারী মো. মোশারফ হোসেন বাদী হয়ে দারুসসালাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানাগেছে, মো. মোশারফ দক্ষিন বিশিল মাদবর পটি, দারুসসালাম আমি বর্তমান ঢাকা ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এর জনসংযোগ কার্যালয়ে অফিস সহকারী হিসাবে কর্মরত। গত বুধবার আমাদের অফিসের পাশে আনুমানিক রাত ৯ টারদিকে অজ্ঞাত কিছু সন্ত্রাসী লোকজন চায়ের স্টোলে আড্ডা দিচ্ছিল।তাদেরকে প্রাথমিক অবস্থায় আড্ডা না দেওয়ার জন্য অনুরোধ করি। কিন্তু তারা কোন কথা কর্ণপাত করে তাদের কাজ চালিয়ে যায়। পরে অফিসের কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে বিষয়টি অবগত করলে তারা প্রথমে উক্ত স্থানে গিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোকজনের সঙ্গে উল্টো ধাক্কা ধাক্কি ও তর্ক - বিতর্ক শুরু করে। কয়েকজনকে মারধর করে তাদের কাছ থাকা মোবাইল ভাংচুর করে ও টাকা হাতিয়ে নেয়। সন্ত্রাসীদের মধ্যে অন্যতম আসিফ আলী বিভিন্ন সময়ে বিভিন্ন দলে নাম ভাঙ্গিয়ে এমনকি বিভিন্ন রাজনৈতিক নেত্রিবৃন্দের ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। তার গ্রুপের সদস্যদের দিয়ে মিরপুর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেসহ ফুটপাত থেকে চাঁদাবাজি করছে। আলী বিভিন্ন সময়ে বিনা কারণে আমাদের অফিসে কারা আসে কারা যায় তাদের নিয়ে ফেইসবুকে বিভিন্ন উসকানি মূলক মন্তব্য করে। এমনকি তার কর্মি বাহিনী নিয়ে বুধবার রাতে
অজ্ঞাত ২০/২৫ জন অফিসের পাশে বসে কর্মিদের বিভিন্ন উসকানী মূলক কুটুক্তি করে। এক পর্যায়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এমপি সাহেবের অফিসে ঢোকার চেষ্টা করিলে অন্যান্য কর্মীগন প্রতিবাদ করায় আসিফ বাহিনীর লোক জন লাঠি সোটা নিয়ে অফিসে অবস্থানরত কর্মীদের উপর হামলা চালায়। এসময় অনেকের মোবাইল ভাংচুর করে ও টাকা হাতিয়ে নেয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা খুন করাসহ দেখে নেওয়ার ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায় । ঢাকা -১৪ আসনের প্রত্যেক নেতাকর্মী আসিফ আলীর আচরণের উপর চরম অসন্তষ্ট। সন্ত্রাসীরা অত্যান্ত দাঙ্গাবাজ। এ ব্যাপারে দারুসসালাম থানার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ঢাকা মেডিকেলে অব্যবস্থাপনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওয়ার্ড বয় ও ওয়ার্ড মাস্টারের হামলার শিকার সাংবাদিক সালাউদ্দিন
সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামের বিকল্প নেই
হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার
ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও বিশাল সমাবেশ
বাংলাদেশ কংগ্রেস নেতাকে হত্যার হুমকি
তেজগাঁওয়ে জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন
সমন্বিত নিরাপত্তা জোরদারে আনসার ও বিসিবির চুক্তি স্বাক্ষর
বিদেশে বিনিয়োগকৃত কোম্পানীর বিরুদ্ধে বিতর্কিত নথি ব্যবহারে প্রবাসী কর্মীকে বঞ্চিত করার অভিযোগ
শ্রমিক দিবস প্রতিবছর আসে মেহনতী পরিবহন শ্রমিকরা অবহেলিত থেকে যায়
উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাংলাদেশে নেপাল ফটো সাংবাদিক সফরত বিপিজেএ উদ্যাগে কক্সবাজার ভ্রমন