ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে রাতের অন্ধকারে বাস ও হেলপার নিখোঁজ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৫:১৫
ফরিদপুরের বাস টার্মিনাল থেকে রাতের অন্ধকারে  প্রিয়াংকা পরিবহণ নামের একটি বাস  এবং এসময় বাসে থাকা বাসটির হেলাপারকে ও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
 
 শুক্রবার (১১ জুন) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে বাসটির মালিক পক্ষ থেজে জানানো হয়েছে।
 
উধাও হয়ে যাওয়া প্রিয়াংকা পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৯৪৯৩) নামের  বাসটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো: আনিচুর রহমান এবং নিখোঁজ হেলপারের নাম ছলেমান মন্ডল (১৯)। ছলেমান ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের কামাল মন্ডলের ছেলে।
 
বাসটির মালিক ও ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, আমার গাড়িটি জেলার লোকাল রুটে চলাচল করে। কামারখালী থেকে ছেড়ে এসে শুক্রবার (১০ জুন) বিকাল ৫টা ২৭ মিনিটে ফরিদপুর বাস টার্মিনালে আসে। প্রতিদিনের ন্যায় রাতে বাসটি টার্মিনালে রাখা হয়। রাতে বাসের মধ্যে হেলপার ছলেমান ছিলেন।
 
তিনি আরো জানান, সকালে বাস টার্মিনালে এসে গাড়িটিকে আর পাওয়া যায়নি। হেলপার ছলেমানও উধাও, তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এঘটনায় শনিবার (১১ জুন) সকালে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
শনিবার (১১ জুন) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান,  আমরা এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। 
 
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ জলিল জানান, টার্মিনাল থেকে বাস উধাওয়ের ঘটনায় বাসের মালিক একটি অভিযোগ দায়ের করেছেন। বাসটি ও বাসে থাকা হেলপারকে খুুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যে  কাজ করছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ