ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মহানবীকে অবমাননার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৬-২০২২ বিকাল ৫:২২
মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তীব্র রোদে পুড়ে ও ঘামে ভিজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 
 শনিবার দুপুরে শহরের বায়তুল আমানস্থ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফরিদপুর প্রেসক্লাবে পৌছে তারা বিক্ষোভ সমাবেশ করে।
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোল্লা মো. সাইফুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, মো. রবিউল হাসান, মো. রাকিব খান, মো. রাব্বি পাট্টাদার, মো. আজিজুল ইসলাম, মো: বাবু, মোহাম্মদ সাকিব, মো. আকরাম হাসান, মো. ইমন, সৌরভ ইসলাম  প্রমুখ।
বক্তাগণ মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপির দিল্লি শাখার মিডিয়া প্রধান নভিন কুমার জিন্দালের অবমাননার মন্তব্য করার ঘটনায় ভারত সরকার তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন ব্যবস্থা সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানালেও বাংলাদেশ সরকারের নির্লিপ্ততায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি জানান। একটি মুসলিম দেশ হয়েও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিরুদ্ধে কোনো বিবৃতি না দেয়ার ঘটনা দুঃখজনক বলেও তারা মন্তব্য করেন।
বক্তাগণ বলেন, মহানবীকে নিয়ে কোন প্রকার অবমাননাকর মন্তব্য মুসলমানেরা সহ্য করবে না। তারা এ ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। একইসাথে এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা দাবি করেন।
তীব্র গরম উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি নিয়ো শত শত শিক্ষার্থী প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ