ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে পেপার মিলসের পাল্পার ট্যাংকিতে পড়ে শ্রমিকের মৃত্যু


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১২-৬-২০২২ দুপুর ১১:১০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পেপার মিলসের পাল্পার ট্যাংকিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর তানভীর পেপার মিলসে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শাকিল আহমেদ (১৮) । সে রংপুর কাউনিয়া থানার আড়াজিয়া হরিশ্বর গ্রামের নুরুজ্জামানের ছেলে। 
 
জানা গেছে, শাকিল তানভির পেপার মিলসে রিয়েন্ডার সেকশনে কর্মরত।  শনিবার সন্ধ্যা ৬টার দিকে পেপার মিলসের পাল্পার হাউজে পড়ে গেলে রাত ৮টার দিকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ বেড়িয়ে আসে। পরে রাতে শাকিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। 
 
নিহত শাকিলের দুলাভাই বকুল জানান, গত দেড় বছর যাবৎ সে এই পেপার মিলসে প্রতিদিন ৩৯০ টাকা পারিশ্রমিকে ১২ ঘণ্টা কাজ করে যাচ্ছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সে নিখোঁজ হয়। পরে রাত ৮টার দিকে ছিন্নভিন্ন লাশ পাল্পারের ভেতর থেকে বেরিয়ে আসে।
 
এ ঘটনার পর মেঘনা শিল্পনগরী এলাকার তানভির পেপার মিলসের সামনে শত শত শ্রমিক ও এলাকাবাসী ভিড় করেন। গণমাধ্যমকর্মীরা পেপার মিলসের ভেতরে প্রবেশ করতে চাইলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য তানভির পেপার মিলসের মেইন ফটক বন্ধ করে দেয়া হয় এবং সাংবাদিকদের ভেতরে ঢুকতে নিষেধ করা হয়। 
 
এ বিষয়ে তানভির পেপার মিলসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কার্তিক চন্দ্র শাহার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনটি বন্ধ করে দেন।
 
তবে তানভীর পেপার মিলসের কন্ট্রাক্টর দেলোয়ার হোসেন বলেন, শাকিল আহমেদ আমার দায়িত্বে তানভীর পেপার মিলসে কাজ করত। শনিবার সন্ধায় অসাবধানতাবশত পাল্প মেশিনে পড়ে নিহত হয়। পরে আমরা মেশিনের অপারেটরদের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হই।
 
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেননি। 

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব