ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে আছে আটক গাড়ি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৭-৬-২০২১ রাত ১০:৩১
বিভিন্ন মামলায় আটক অসংখ্য যানবাহন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া হাইওয়ে থানা চত্বরে খোলা আকাশের নিচে অযত্ন-অবহেলায় পড়ে আছে। আইনি জটিলতায় বছরের পর বছর পড়ে থাকার কারণে এসব যানবাহন বিনষ্ট হয়ে যাচ্ছে। নিত্যদিনের রোদ-বৃষ্টি-ঝড় আর ধূলায় এসব গাড়ির যন্ত্রাংশে মরিচা ধরেছে। একই স্থানে দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকায় অনেক যানবাহন চলাচলের ক্ষমতা হারিয়েছে। ফলে কমে গেছে এর বাজারদর। অন্যদিকে আইনি জটিলতা থাকায় এসব গাড়ি নিলামে না তুলতে পারায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। চোরাই পথে দেশে আসা, নিবন্ধনহীন কিংবা অপরাধ সংশ্লিষ্টতা, মাদক মামলার আলামত হিসেবে জব্দকৃত যানবাহনগুলো থানার সামনে পড়ে আছে দীর্ঘদিন। 
 
এদিকে জব্দ করা এসব যানবাহন নিয়ে বিপাকে রয়েছে পুলিশও। আইনি জটিলতায় বছরের পর বছর মামলার সুরাহা না হওয়ায় যানবাহনের স্তূপ বাড়ছেই। এতে থানার দৈনন্দিন কর্মকাণ্ডেও বিঘ্ন ঘটছে। সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের দাবি, জব্দ করা যানবাহন রাখার জন্য আলাদা স্থানে নির্দিষ্ট গ্যারেজ করে দেয়া গেলে যানবাহনগুলো সুরক্ষিত থাকবে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে গজারিয়া হাইওয়ে থানায় জব্দ করা মোটরসাইকেল, প্রাইভেটকার-মাইক্রোবাস, ট্রাক ও বাস রয়েছে অনেকগুলো। ৭-৮ বছর আগে আটক করা গাড়িও আছে এখানে, যার বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া গজারিয়া থানার সাবেক পুলিশ ফা‍ঁড়িতেও রয়েছে অনেক যানবাহন। সেগুলোর আদৌ কোনো সুরাহা হবে কিনা- ‍এমন প্রশ্ন জনমনে। তবে সেসবের মধ্যে আবার বেশকিছু গাড়ি অন্তত এক যুগ আগে জব্দ করা হয়েছে। সর্বশেষ ‘চিহ্ন’ হিসেবে এসব গাড়ির বডিই শুধু টিকে আছে। বাকিগুলোর অবস্থাও জরাজীর্ণ। দিন দিন গাড়ির যন্ত্রাংশ ক্ষয়ে যাচ্ছে।
 
জানতে চাইলে গজারিয়া থানার ওসি রইস উদ্দিন বলেন, জায়গার সঙ্কুলান না হওয়ায় এগুলোকে খোলা আকাশের নিচে রাখতে হয়। জব্দ করা যানবাহন রাখার জন্য যদি একটি নির্দিষ্ট স্থান কিংবা গ্যারেজ থাকত, তাহলে এগুলো নষ্ট হতো না। পরে নিলামে তুলেও অধিক অর্থ পাওয়া যেত। তাছাড়া দৈনিক অথবা মাসে যে পরিমাণ গাড়ি আমাদের এখানে জমা হচ্ছে, সে অনুসারে মামলার নিষ্পত্তি হচ্ছে না। আইনি জটিলতার ফলে জব্দ হওয়া বাহনের সংখ্যা ক্রমে বাড়ছে। এছাড়া থানায় এত গাড়ি পড়ে থাকায় অনেক সময় দৈনন্দিন কার্যক্রমও বিঘ্নিত হয়। আমরা চেষ্টা করি দ্রুত মামলা নিষ্পত্তি করতে বা গাড়িগুলো নিরাপদ স্থানে রাখতে। যানবাহনগুলোকে রাখার জন্য আলাদা জায়গার ব্যবস্থা থাকলে সবদিক থেকে সুবিধা হতো।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার