ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

বন্ধ করে দেয়া হলো ফরিদপুরের আলিমুজ্জামান বেইলি সেতু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৭-৬-২০২১ রাত ১০:৩৪

অবশেষে বন্ধ করে দেয়া হলো ফরিদপুরের আলিমুজ্জামান বেইলি সেতুটি। শনিবার দিনব্যাপী লোহার পাত লাগিয়ে সেতুর দুপাশ আটকে দেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, শহরের ব্যস্ততম ‍এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকেন। তাছাড়া সেতুটি বেশ কয়েকটি এলাকার মেলবন্ধন হিসেবে ব্যবহার করা হয়। সম্প্রতি ফরিদপুর শহরে করোনা বেড়ে যাওয়ার কারণে এবং অতিরিক্ত জনগণ সেতুতে চলাফেরার কারণে কর্তৃপক্ষ সেতুটি বন্ধ করে দেয়।

সরেজমিন রোববার দেখা যায়, এই সেতু বন্ধের ফলে সাধারণ পথচারীদের মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়া বেইলি সেতুর উপরে যেসব হকার ও ভিক্ষুক দিনাতিপাত করছেন তাদেরও মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। অনেকে আবার নিজ প্রয়োজনে আটকে দেয়া বেইলি ব্রিজের উপর দিয়ে টপকে পার হচ্ছেন। 

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, শুধুমাত্র ব্রিজের দুই পাশের রেলিং মেরামত করা হবে, এ কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সেতুর মূল পাটাতনে আপাতত কোনো কাজ করা হবে না।

এমএসএম / জামান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন

সীতাকুণ্ডে বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের মতবিনিময় সভা

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অভিযান

সন্দ্বীপে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার ‘দক্ষতার দিগন্ত

ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন

একদিনের ব্যবধানে পাওয়া গেলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেইজ

ধূসর আওয়ামীলীগের সভাপতি বসলেন ইউনিয়ন পরিষদের চেয়ারে

মনিরামপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আজগার আলীর প্রয়ান দিবস