ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৪ কেজি ৮৫০ গ্রাম চান্দি রুপাসহ আটক ২


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৭-৬-২০২১ রাত ১০:৩৯
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরাচলানবিরোধী অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ অভিযানে ১৪ কেজি ৮৫০ গ্রাম চান্দি রুপাসহ জিসান আলী ওরফে হ্নদয় (২০) ও বিপুল হোসেন (২১) নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নওশদ আলীর ছেলে জিসান আলী ওরফে হ্নদয় (২০) ও একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)।
 
বিজিবি জানায়, শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে সিভিল সোর্সের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানতে পারেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন দিয়ে একটি বড় ধরনের রুপার চালান ভারতে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে তার সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির বিশেষ টহল দল নায়েক জুলহাস মিয়া পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচলানবিরোধী অভিযান চালায় জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্তর্গত হৈবতপুর গ্রামের পাকা রাস্তার ওপর। এ সময় উক্ত স্থান হতে ১৪ কেজি ৮৫০ গ্রাম (১ হাজার ২৭৩ ভরি) চান্দি রুপাসহ দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের জিসান আলী ওরফে হ্নদয় (২০) ও একই গ্রামের বিপুল হোসেন নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
 
এ সময় আটককৃতদের কাছ হতে চোরাচলান কাজে ব্যবহৃত ‍একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং নগদ বাংলাদেশি ১ হাজার ৬৮ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২০ ল‍াখ ৪২ হাজার ৫৬৮ টাকা। আটককৃত বহনকারীদের দর্শনা থানায় হস্তান্তর করে নায়েক জুলহাস উদ্দিন পিবিজিএম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ