ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিশ্বনবীকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, গোয়াইনঘাটে যুবক আটক


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১:১০
বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.)-কে কটাক্ষ ও নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ায় শ্রাবণ সাঁওতাল রাজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। সোমবার (১৩ জুন) ভোররাতে উপজেলার জাফলং চা বাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত শ্রাবণ সাঁওতাল রাজ গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের রাঙা সাঁওতালের ছেলে। সে জাফলং চা বাগানে ফার্মেসি ব্যবসা করত ও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিত।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রাবণ সাঁওতাল রাজ তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে কটাক্ষ, নুপুর শর্মাকে সমর্থন, অন্য ধর্মের বিষয় নিয়ে ধর্মীয় উস্কানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর পোস্ট দেয়। ওই পোস্ট দেয়ার পর থেকেই তাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ। বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশের নজরে এলে গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের দিকনির্দেশনায় এসআই ইমরুল কবীর জাফলং চা-বগান থেকে তাকে গ্রেপ্তার করেন।
 
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল সাংবাদিকদের জানান, বিশ্বনবীকে কটাক্ষ ও নুপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ায় গোয়াইনঘাট থানা পুলিশ শ্রাবণ সাঁওতাল রাজকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
 
গোয়াইনঘাট থানার ওসি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলকসহ রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ