ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আগামী সংসদ নির্বাচনে ফরিদপুরে দুই উত্তরসূরির রাজনৈতিক যুদ্ধ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ৪:৫৯

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) দুই নেতার উত্তরসূরির মধ্যে রাজনৈতিক যুদ্ধ হবে। দুই উত্তরসূরি হলেন- মুক্তিযোদ্ধা, সংগঠক, প্রবীণ রাজনৈতিক নেতা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্রদ্বয় আয়মন আকবর বাবলু চৌধুরী এবং শাহদাব আকবর লাবু চৌধুরী। অপরদিকে আছেন স্বাধীনতাযুদ্ধের মুক্তিযোদ্ধা, সংগঠক, রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ রিংকু।

বর্তমানে সৈয়দা সাজেদা চৌধুরীর অসুস্থতাজনিত কারণে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি হিসেবে লাবু চৌধুরী তার ও আ’লীগের পক্ষে এলাকায় সকল কাজ করছেন। ইতিপূর্বে সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার বড় ছেলে বাবলু চৌধুরী দেখাশোনা ও পরিচালনা করতেন।

জানা গেছে, ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে সৈয়দা সাজেদা চৌধুরী ও কে ম ওবায়দুর রহমান দুজনেরই অবদান রয়েছে অনেক এবং এলাকার জনগণ দুইজনকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। তবে সাজেদা চৌধুরীর পরিবর্তে তার ছেলেরা কতটুকু গ্রহণযোগ্যতা পাবেন, তা এখনো বোঝা যাচ্ছে না।  

এদিকে, পিতার অনুসারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন কেএম ওবায়দুর রহমানের একমাত্র মেয়ে শামা ওবায়েদ রিংকু। গ্রামের বাড়িতে প্রতিনিয়ত এসে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ এবং কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। তবে আগামী সংসদ নির্বাচনে যদি সৈয়দা সাজেদা চৌধুরী নির্বাচন না করেন, সেক্ষেত্রে ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে শামা ওবায়েদ রিংকুর। তার পিতার উত্তরসূরি কন্যা হিসেবে এগিয়ে আছেন অনেক। সব মিলিয়ে শামা ওবায়েদ রিংকু বিএনপির পক্ষে এগিয়ে আছেন।

অপরদিকে সৈয়দা সাজেদা চৌধুরীও এগিয়ে আছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে তার সন্তানদের নিয়ে। এলাকাবাসী কতটুকু গ্রহণ করবেন সৈয়দা সাজেদা চৌধুরীর সন্তানদের। গত ৭-৮ বছরে নগরকান্দা ও সালথায় রাজনৈতিক ও এলাকাভিত্তিক দলীয়  সমস্যা লেগেই আছে। এ পর্যন্ত ২০-৩০ জন খুন হয়েছে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে ও ভেঙে দেয়া হয়েছে। এলাকাভিত্তিক সংঘর্ষে তার কোনো প্রতিকার করতে পারেননি।

সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি তার ছেলে লাবু চৌধুরী। ইতিপূর্বে সালথা উপজেলা পরিষদ ও এসিল্যান্ড অফিস পুড়িয়ে দেয়ার মামলায় এলাকায় বহু লোক মামলার আসামি হয়ে জেল খেটেছেন এবং লাখ লাখ টাকার অর্থদণ্ড গেছে। কিন্তু এলাকার পক্ষে লাবু চৌধুরীর কোনো ভূমিকা ছিল না। এলাকার জনগণকে রক্ষা করার জন্য কোনো ভূমিকা পালন করেননি। (এ অভিযোগগুলো এলাকার ভুক্তভোগীর জনগণের। তাদের নাম না দিতে অনুরোধ করায় উল্লেখ করা হলো না)।   

মাসের পর মাস বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন বাড়ির পুরুষরা। মহিলারা মাঠ থেকে পাট-ধান, পেঁয়াজ কেটে বাড়ি আনছেন। গড়ে দুই উপজেলায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সমস্যাগুলো হতো না, যদি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সুস্থ থাকতেন। এলাকার কেউ ভয়ে কোনো কথা বলেন না। লাবু চৌধুরীর ভয়ে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা জানান , ফরিদপুর-২ আসনে সৈয়দা সাজেদা চৌধুরীর বিকল্প নেই। তবে যদি সৈয়দা সাজেদা চৌধুরী নিজে প্রার্থী হতে পারেন, সেক্ষেত্রে শ্যামা ওবায়েদের বিকল্প নেই। সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচনে দুই নেতার উত্তরসূরির মধ্যে রাজনৈতিক যুদ্ধ হবে বলে মনে করছেন এলাকাবাসী।

সালথা ও নগরকান্দার তৃণমুলের নেতাকর্মী ও সাধারণ জনগণ  জানান , সৈয়দা সাজেদা চৌধুরীর বিকল্প কোনো রাজনৈতিক নেতার আর জন্ম হবে না। সাজেদা চৌধুরী রাজনীতিতে না থাকা মানে আমরা এতিম ।

সালথা ও নগরকান্দায় যেসব নেতা আ’লীগের গুরুত্বপূর্ণ পদ বহন করেন এবং আগামীতে সাজেদা চৌধুরীর পরিবর্তে আ’লীগের রাজনীতির হাল ধরবেন, ওই সকল নেতাও নগরকান্দা-সালথাবাসীর দুঃসময়ে পাশে নেই। তাদের মধ্যে রয়েছেন- সাবেক সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, আ’লীগ নেতা মেজর আ ত ম হালিম, জামাল হোসেন মিয়া, কামাল হোসেন মিয়া। এদের কাছ থেকে এলাকাবাসীর অনেক আশা ছিল ।

এমএসএম / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ