শ্রীপুরে রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার সঠিক বিচারের দাবিতে মানববন্ধন
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের স্কুলছাত্রী রাজিয়া ধর্ষণ ও হত্যা মামলার সঠিক বিচারের দাবিতে গোয়ালপাড়া যুবসমাজের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. আকিদুল ইসলামের নেতৃত্বে রোববার (১২ জুন) সন্ধ্যায় গোয়ালপাড়া ডাবল ব্রিজসংলগ্ন এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোয়ালপাড়া যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মো. আকিদুল ইসলাম বলেন, বহুল আলোচিত রাজিয়া ধর্ষণ মামলার পোস্টমর্টেম রিপোর্ট বিচার ব্যবস্থায় ধর্ষিত হলো নাকি? আদালত, আইন, বিচারক, সরকারী পিপি, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। একজন নির্দোষ মানুষ মাসের পর মাস হাজতবাস করে, তার আপনজনরা জামিনের জন্য কোর্টের পর কোর্ট ঘুরতে থাকে, তাদের জামিন হয় না। অথচ একজন আলোচিত ধর্ষক ও পৈচাশিক খুনি ২১ মার্চ আটক হয়ে ১৭ মে জামিনে মুক্তি পেয়ে যায়। এটা এক বিরল ঘটনা। জামিনের জন্য কতবড় কৌশল অবলম্বন করলেন দেখুন, ১৭ মার্চ রাজিয়াকে পাওয়া যায় গলাকাটা অবস্থায়। তখন কে বা কারা তাকে ধর্ষণ ও গলাকেটে হত্যা করেছে জানা যায় না। তখন পুলিশ একটা মামলা দায়ের করে অজ্ঞতানামা হিসেবে। তার একদিন পরেই মূল আসামি মো. হাসানকে যশোর র্যাব-৬ গ্রেপ্তার করে এবং হাসান তাদের কাছে স্বীকার করে সে-ই এই খুনের মূল হোতা।
তিনি আরো বলেন, ১৯ মার্চ র্যাব-৬ সংবাদ প্রেসব্রিফিং এর মাধ্যমে এলাকার হাজার হাজার মানুষের সামনে ধর্ষণ ও পৈশাচিক ঘটনার বিবরণ দেন এবং পুলিশের নিকটে সোপর্দ করে। পুলিশ কি তাহলে র্যারের থেকে প্রাপ্ত তথ্যের অনুলিপি কোর্টে সাবমিট করেনি? যদি ওই তথ্যদি কোর্টে জমা দিয়ে থাকে তাহলে ওই আসামি হাসানের জামিন কেমন করে হলো? এখানে মাগুরা জজকোর্টের দায়রা জজ যে মর্মে জামিন দিলেন, আসামিপক্ষের উকিল তার বক্তব্যে দেখালেন, হাসান ওই মামলায় কোনো দোষী নয়, মামলা হয়েছে অজ্ঞাতনামা। সেখানে হাসানের নাম নেই। অতএব সে দোষী নয়, তাকে জামিন দেয়া হোক। এখন আমাদের প্রশ্ন, মাননীয় বিচারক মহোদয়ের নিকট নিম্ন কোর্ট তাকে জামিন দিল না র্যাবের তথ্যাদি পর্যালোচনা করে। আর আপনার এজলাসে এসে সেই তথ্যাদি কোথায় হারিয়ে গেল আমার বুঝে আসে না। এই তাহলে আইনের শাসন, আইনের বিচার? সাবাশ বাংলাদেশ,আর কত কী দেখতে হবে আমাদের।
পরে বক্তারা হত্যাকারীর সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি করে মানববন্ধন শেষ করেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied