ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বি এন পি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ২:৭
মাগুরায় গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্যহ্রাসের দাবীতে মাগুরার শ্রীপুরে থানা বি এন পি ও অঙ্গ সংগঠন সমূহের  উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১৩ জুন) বিকালে থানা বি এন পি'র লাঙ্গলবাঁধ বাজারস্থ অস্থায়ী কার্য়ালয়ে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুল আলম হিরো'র সভাপতিত্বে  ও শ্রীপুর থানা  বি এন পি'র সাধারণ সম্পাদক মুন্সি রিজাউল করিমের সঞ্চালনায়  বক্তব্য রাখেন- শ্রীপুর থানা বি এন পি'র  সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান, থানা বি এন পি'র সাংগঠনিক সম্পাদক মজুমদার মাসুদ, শ্রীপুর থানা কৃষক দলের আহবায়ক মোঃ আব্দুল ওদুদ মোল্লা , মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, শ্রীপুর থানা বি এন পি'র সাবেক সহ-সভাপতি মোঃ মশিউল আজম, গয়েশপুর ইউনিয়ন বি এন পি'র সভাপতি বাবু সনৎকুমার বিশ্বাস,  বি এন পি নেতা মোঃ ইদ্রিস আলী,  শ্রীপুর থানা বি এন পি'র ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস খাজা,যুব দলের শ্রীপুর উপজেলা শাখার সদস্য সচিব শাহ আলম তুফান, নাকোল বি এন পি'র সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মুক্তি,স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নের বি এন পি ও এর অঙ্গ সংগঠন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।   
সমাবেশে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকার  বি এন পি'র অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ