জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত দুই তরুণের কাছ থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর মহাসড়কের মা-বাবা ইটভাটাসংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই তরুণের শরীরে বিশেষ কৌশলে লুকানো ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। আহত মাদক ব্যবসায়ী দুই তরুণ উপজেলার শিংনগর ঘোনাপাড়ার রফিকুল ইসলামের ছেলে আলআমিন (২০) এবং পার্শ্ববর্তী দর্শনার সুলতানপুর এলাকার মমিনুল হকের ছেলে শিপ্লব হাসান (১৯)।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের পিয়ারাতলা এলাকার মা-বাবা ইটভাটাসংলগ্ন স্থানে সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল পানুরা (৪০) নামে এক মহিলাকে ধাক্কা মেরে সড়কের ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দুই তরুণসহ তিনজন মারাত্মক আহত হন। এরপর এলাকাবাসী তাদের উদ্ধার করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক এসআই সৈকত ঘটনাস্থলে গিয়ে আহত দুই তরুণের শরীরে বিশেষ কায়দায় লুকানো ভারতীয় ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আহতদের জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে গুরতর আহত পথচারী নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আহত দুই তরুণকে পুলিশ হেফাজতে জীবননগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, শরীরে বিশেষ কায়দায় ৮১ বোতল ফেনসিডিল কাপড়ে মোড়ানো অবস্থায় দুই তরুণ জীবননগরের পিয়ারাতলায় দ্রুততার সাথে মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে তারা দুর্ঘটনায় কবলে পড়েন। এরপর তাদের জীবননগর হাসপাতলেেআনা হলে তাদের শরীর থেকে ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের নামে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied