ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে আলোচিত বাবু মোল্লার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ৪:১৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে  নগরকান্দা-সালথা আঞ্চলিক সড়কের চরছাগলদী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাবু মোল্লার স্ত্রী তানিয়া আক্তারী, ভাই হিরু মোল্লা, নিহতের কন্যা ফাতেমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
মানববন্ধন থেকে বক্তারা ব্যবসায়ী বাবু মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ৩০ মে নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে ও শরীরে ৩২টি লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া আক্তারী বাদী হয়ে মো. আল আমিন মিয়া, মো. জাকির মোল্লা, আমির মোল্লা, শামীম মোল্লা, মো. হিরু মোল্লা, আফজাল মোল্লা, হায়দার মোল্লাসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 
মামলার পরিপ্রেক্সিতে পুলিশ হায়দার মোল্লা নামে একজনকে আটক করলেও বাকিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ