ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ প্রার্থনা ও পূজা-অর্চনা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ১:২৯
করোনা ও মহামারী থেকে মানবকুলকে রক্ষায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কমলেশ্বর দীতে সনাতন ধর্মীয় রীতিতে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা, পূজা-অর্চনাসহ ধমীয় নানা আয়োজন। ২০০ বছরের ধারাবাহিকতায় দত্তপাড়া, বড় মাহাতোপাড়া, ছোটো মাহতোপাড়ায় গতকাল মঙ্গলবার (১৪ জুন) বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনের পরিসমাপ্তি ঘটে বুধবার সকালে। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের কয়েকটি দল এ আয়োজনে যোগ দেয়।
 
আয়োজকপক্ষের শ্যমল কুমার মাহাতো জানান, ২০০ বছর ধরে এখানে পূজা-অর্চনা ও উৎসব হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বড় মাহাতোপাড়া হাজরা ভাটা শিবমন্দির ও সার্বজনীন দুর্গামন্দির, বারোয়ারী মন্দির, রক্ষাচণ্ডী মন্দিরে পূজা-অর্চনাসহ ধর্মীয় আচারে নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।
 
পূজাকারী সজল ঠাকুর জানান, রক্ষাচণ্ডী ঠাকুর মানবকুলকে মহামারী তথা ডায়রিয়া, কলেরা থেকে রক্ষা করেন। সৃষ্টি দেবতা ব্রহ্মা ঠাকুর ও শিতলা ঠাকুরের পূজা করা হচ্ছে প্রতিকূল প্রকৃতির বিরূপ আচরণ থেকে মানবকুলকে রক্ষার জন্য।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ