জীবননগরে এফএসডিওর পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন এফএসডিও চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা ও ফ্রি রক্তদানসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে।
জানা যায়, রক্তদান দিবস উপলক্ষে সংগঠনটি জীবননগরে ফ্রি রক্তদান কর্মসূচি শুরু করে। বিশেষ করে অসহায় ও মুমূর্ষু রোগীদের মধ্যে ফ্রি রক্তদানের মধ্যদিয়ে দিনভর কার্যক্রম অব্যাহত রাখে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলার এফএসডিও শাখার সভাপতি তুহিনুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি শুভ আহাম্মেদ শাকিব এবেং জীবননগর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা৷ এছাড়াও চুয়াডাঙ্গা জেলার সকল সদস্য উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন এফএসডিওর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান বলেন, আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান কর্মসূচির মূল উদ্যেশ্য হলো মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা। একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি তিন মাস পরপর রক্ত দিতে পারেন। কিন্তু এ সহজ বিষয়টি অনেকেরই জানা নেই। আপনার দেয়া এক ব্যাগ রক্তে একটি প্রাণ বেঁচে যেতে পারে। তাই নিজে রক্ত দিতে এবং অপরকে রক্তদানে উৎসাহিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
এফএসডিও চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম বলেন, সন্তান জন্মের সময় রক্তের অভাবে অনেক মা প্রাণ হারান। তাই এসব দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর কোনো মাকে যেন রক্তের অভাবে প্রাণ না হারাতে হয়, সেজন্য আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতেও তাদের সংগঠন এসব কাজে জোরালো ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে এফএসডিও চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা আয়োজিত দিনব্যাপী ফ্রি রক্তদান কর্মসূচিতে আবারো যোগ দেন।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
Link Copied