ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নির্বাচনী মাঠে বেলুন বিক্রি করতে গিয়ে বিস্ফোরণে ফরিদুপরের কিশোর নিহত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ৩:৪৫

ভোটকেন্দ্রের পাশে খেলনা বেলুন  বিক্রি করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের জাহিদুল ব্যাপারী (১৬) নামের এক কিশোর। জাহিদুল ঐ গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। জাহিদুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ সময় তার সাথে থাকা একই গ্রামের রছমত শেখের ছেলে রুবায়েত শেখ (২২) ও নাওডুবি গ্রামের ছলেমান মাতুব্বরের ছেলে রাকিবুল মাতুব্বর (১৮) এবং পাশে দাঁড়িয়ে থাকা রাজৈর উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে আদনান মোল্লা (১১) নামে এক শিশু আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত রুবায়েত ও রাকিবুলকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, আজ বুধবার নগরকান্দার ছোট নাওডুবি গ্রামের ধলা মিয়া মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চলমান ইউপি নির্বাচনের মাঠে বেলুন বিক্রির উদ্দেশ্যে শ্রমিক হিসেবে কয়েকজনকে সাথে নিয়ে যান। সেখানে তারা দুপুর ১২টার দিকে গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে বেলুন বিক্রির সময় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জাহিদুল ব্যাপারী ঘটনাস্থলেই নিহত হয়।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খেলনা বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, এখন পর্যন্ত আমাদের কেউ বিষয়টি অবগত করেনি। তবে আমি খোঁজ নিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ