ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করতে রোভিং সেমিনার অনুষ্ঠিত


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:১১
চুয়াডাঙ্গার জীবননগরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলার সর্বমোট ৫০ জন কৃষক এ সেমিনারে অংশ নেন। জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বুধবার (১৫ জুন) সকাল ১০টায় জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলরুমে এ রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়।
 
সেমিনারে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আলহাজ হাফিজুর রহমান হাফিজ।
 
কৃষকরা প্রাকৃতিক পরিবেশ বুঝে ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কাজ যেন সম্পাদন করতে পারেন, সেজন্য কিছু দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন অতিথিবৃন্দ।
 
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- কৃষিবিদ মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা, আব্দুস সালাম ইশা ভাইস চেয়ারম্যান, জীবননগর উপজেলা পরিষদ, আয়েশা সুলতানা লাকি, মহিলা ভাইস চেয়ারম্যান, জীবননগর উপজেলা পরিষদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, কৃষি সম্প্রসারণ এবং উন্নয়নে জীবননগর উপজেলা অন্যতম। জীবননগর উপজেলার মাটি অনেকাংশে  উর্বর হওয়ার কারণে এ অঞ্চলের কৃষকরা  ধান, পাট, গমসহ নানা ধরনের ফসল উৎপাদন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। এছাড়াও জীবননগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের  সার-বীজ বিনামূল্যে বিতরণসহ যেভাবে সাধারণ কৃষকদের ‌পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকে, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।
 
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, কৃষিক্ষেত্রে আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আবহাওয়ার গতিবিধি বুঝে কৃষকরা চাষাবাদ করতে পারেন, তাহলে বেশি লাভ করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে কৃষকরা বর্তমানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে চাষ করতে পারছেন। এছাড়া কৃষিক্ষেত্র আরো সহজলভ্য করতে যাবতীয় কৃষি সরাঞ্জম সরবরাহ করা হচ্ছে।
 
কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জীবননগর উপজেলায় কৃষির মানোন্নয়নে এবং কৃষকদের অধিক ফসল উৎপাদনের ক্ষেত্রে বিনামূল্যে সার-বীজ বিতরণসহ আমরা এ উপজেলার কৃষকদের মানোন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছি। সেই সাথে কৃষকরা যাতে আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদন করতে পারেন, সে ব্যাপারে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগসহ পরামর্শ প্রদান করছি।

এমএসএম / জামান

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব