ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৫:২১

মৌলভীবাজারের জুড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মচারী-কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ, বিজিবি সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক অমর কুমার সেন, সহকারী প্রসিকিউটর সোয়েবুর রহমান, কনস্টেবল আমির হোসেন, আল মামুন, প্রিয়া সরকার, লিটন চন্দ্র দাস, অপারেটর জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের শুধু বক্তব্যে মাদকমুক্ত সমাজ চাই বললে হবে না, বাস্তবে মাদককে না করতে হবে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী