ফরিদপুরে দুটি ইউপি নির্বাচনে দুটিতেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন জানান, কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওয়ালিদ হাসান মামুন অটোরিকসা প্রতীক নিয়ে ৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে মো. হাবিবুল বাশার পেয়েছেন ২ হাজার ৭৯৬ ভোট।
তিনি আরো জানান, ইউনিয়নে ভোটার ১২ হাজার ৮৫৯ জন। চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।
অপরদিকে, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান মৃধা আনারস প্রতীক নিয়ে ১ হাজার ৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন মৃধা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৬১ ভোট।
চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, নির্বাচনে ১ হাজার ৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান মৃধা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ হোসেন মৃধা পেয়েছেন ১ হাজার ২৬১ ভোট।
তিনি আরো জানান, মোট ভোটার ছিল ৩ হাজার ৬৫০ জন। ৯টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, সবার সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এমএসএম / জামান
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ