ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালমারীতে কাস্টমস কর্মকর্তা লাঞ্ছিত, থানায় জিডি


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৫:২৭

জাকির হোসেন,বোয়ালমারীঃফরিদপুরের বোয়ালমারীতে দায়িত্ব পালন কালে একজন সরকারি কর্মকর্তা লাঞ্চিত হয়েছেন। জেলা কাস্টমস এর রাজস্ব  কর্মকর্তা মুসা মোঃ হাসান আক্তার বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলার বাইখীর চৌরাস্তা এলাকায় এ নিগ্রহের শিকার হন।  এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জানাযায়,কাস্টম অফিসার মুসা মোঃ হাসান ৫ জন স্টাফ নিয়ে একটি মাইক্রো বাস (নং যশোর-চ ১১-০০২০)যোগে বোয়ালমারীতে আসেন ইটভাটা পরিদর্শনের জন্য। পথিমধ্যে তিনি উল্লেখিত ঘটনাস্থলে  একটি তল্লাশী চৌকি বসিয়ে একটি পণ্যবোঝাই কাবার্ডভ্যান সহ কয়েকটি গাড়ীর গতিরোধ করে তাদের ভ্যাট সংক্রান্ত কাগজ-পত্র   দেখতে চান। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় একজনকে ১০ হাজারটাকা জরিমানা করেন এবং একাধীক ব্যাক্তিকে কান ধরে উঠবস করান। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হলে তারা ঐ কর্মকর্তাদের প্রথমে ঘেরাও করে প্রতিবাদ জানান এবং পরে ভূয়া-প্রতারক আখ্যা দিয়ে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন। এসময় উপস্থিত  অনেকেই তাদের সঙ্গে অশোভন ও মারমুখো আচরণ করেন।এক পর্যায়ে  সংবাদ পেয়ে পুলিশ  ঘটনা স্থলে গিয়ে কাস্টমস কর্মকর্তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে খোঁজ-খবর নিয়ে তাদের পরিচয় সঠিক বলে নিশ্চিত করে পুলিশ। এক প্রশ্নের জবাবে হেনস্থার শিকার কাস্টমস কর্মকর্তা মুসা মোঃ হাসান বলেন,ঐ এলাকার লোকজন উদ্দেশ্য মূলক ভাবেই আমাদের উপর চড়াও হয়েছে। আমরা আমাদের পরিচয় দিয়ে আইডিকার্ড দেখালেও তারা সেটাকে জাল-নকল বলে আমাদের অপদস্ত করেছে। ভ্যাট ফাঁকি রোধে মাঠ পর্যায়ে তিনি এ অভিযান পরিচালনা করছিলেন বলে জানান ঐ সরকারি কর্মকর্তা। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আঃ ওহাব বলেন, ভূয়া কাস্টমস কর্মকর্তা আটক হয়েছে মর্মে ফোন পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। আসলে তারা ভূয়া নন আসল। তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা খুবই দূঃখ জনক। উনারা থানায় একটি  জিডি এন্ট্রি করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন