ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-৬-২০২২ বিকাল ৬:৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বুধবার (১৫ জুন) মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।  

সূত্র জানায়, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি, আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টানা দুবারের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, ঘোড়া প্রতীকে মাহবুবুর রহমান রক্সি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকে দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন সুরুজ মিয়া।

মোগরাপাড়া ইউনিয়ন ২৪ হাজার ৩৩৪ ভোটার রয়েছে।  নির্বাচনে আনারস প্রতীকে ৮ হাজার ৩১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে শাহ মোহাম্মদ সোহাগ রনি পেয়েছেন ৭ হাজার ২৪২ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে  ঘোড়া প্রতীকে মাহবুবুর রহমান রক্সি পেয়েছেন ৫৯ ভোট, হাতপাখা প্রতীকে দেলোয়ার হোসেন  পেয়েছেন ৬৫৬ ভোট ও মোটরসাইকেল প্রতীকে সুরুজ মিয়া পেয়েছেন ১১০ ভোট। প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ঘোড়া, হাতপাখা ও মোটরসাইকেল প্রতীকের তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, মোগরাপাড়া ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় ঘোড়া, হাতপাখা ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব