ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জীবননগরে কৃষককে কুপিয়ে হত্যা


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ১৭-৬-২০২২ দুপুর ১২:১৪
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে নিজ মেয়ের বিয়ের দিনে  প্রতিবেশী জমিরের কোদালের কোপে কৃষক বাবলু নিহত হয়েছে। নিহতের ঘটনার পরপরই ঘাতক জমিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জীবননগর থানা পুলিশ। 
 
নিহত কৃষক বাবলু মন্ডল (৪৮) উপজেলা সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের মাঝের পাড়ার মৃত রমজান মন্ডলের ছেলে। ঘাতক জমির (৪৮) একই গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।
 
নিহতের ভাগ্নে আল হাবিব জানান, “আমার খালাতো বোনের হঠাৎ বিয়ে ঠিক হওয়াতে বৃহস্পতিবার সকালে আমার খালু আমার বাবাকে তাদের বাড়িতে আসার জন্য বলে গ্রাম থেকে তার বাড়ি গঙ্গাদাসপুরে তার বাড়ির সামনে পৌছালে কিছু না বুঝে ওঠার আগের বাড়ির পাশের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে জমির কোনো কারণ ছাড়াই পিছন থেকে তার মাথায় সজোরে কোদাল দিয়ে কোপ মারে। এতে সে গুরুতর জখম হলে দ্রুত তাকে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”
 
নিহতের ভাগ্নে আরো জানান, “আমার খালু অত্যন্ত ভালো মানুষ তার সাথে এলাকার কারো সাথে কোনো বিরোধ নাই। জমিরের সাথেও কোনো বিরোধ নাই তবে কেন তাকে হত্যা করলো কিছুই বুঝে উঠতে পারছিনা।”
 
এ ব্যাপারে জীবননগর থানার ওসি আব্দুল খালেক দৈনিক সকালের সময় কে জানান, ‍“নিহতের সংবাদ শোনামাত্র আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করি  সেই সাথে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে নিহতের ঘটনায় জড়িত ঘাতক জমিরকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে পরবর্তীতে তার বিরুদ্ধে জীবননগর থানায় হত্যা মামলায় আসামি করে একটি মামলা রুজু হয়েছে।
 
এঘটনায় দামুড়হুদা সার্কেল এসপি মুন্না বিশ্বাস ও সার্কেল ওসি মোঃ মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনার বিষয়ে গভীর তদন্ত অব্যাহত আছেন বলে জানান।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব