ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শহর জুড়ে যত্রতত্র ফেন্সিডিলের বোতল


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২২ দুপুর ৪:৯

মুন্সিগঞ্জ শহরের অলিগলি জুড়ে যত্রতত্র ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অবৈধ ফেন্সিডিলের বোতল। বেশ কিছুদিন ধরে ফেন্সিডিলের বোতল গুলোকে এভাবে পড়ে থাকতে দেখা যায়। শহরের বিভিন্ন স্পটগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেন্সিডিলের খালি বোতল এখানে পড়ে আছে বলে শোনা যায়।

কয়েক দিনের অনুসন্ধানে দেখা যায় , কাচারি এলাকায় বঙ্গরস এর বিপরীতে পত্রিকা বিতানের দোকানের সাথেই সরু গলি , শিল্পকলা একাডেমি প্রাঙ্গন , শহীদ  মিনার ভিতরের গলি , ডিসি পার্কের বিপরীত , খালইস্ট মোড় , মাঠপাড়া এলাকার ছোট ছোট গলির ভিতর অসংখ্য খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে। কে বা কারা ফেন্সিডিল খাচ্ছে আর সেই বোতল যেখানে সেখানে ফেলে যাচ্ছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।

এ দিকে সুশিল সমাজের ব্যাক্তিবর্গরা বলছেন , কারা মাদকের সাথে জড়িত আমরা কিছু বলতে পারছি না । তবে মাদক কারবারীরা সুযোগ বুঝে রাতের বেলা এসব করে বলে আমরা ধারনা করছি।  অবৈধ এসব মাদক দ্রব্য মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যুব সমাজের ছেলেরা এসব নেশার সাথে নিজেকে জড়িয়ে নিচ্ছে। এদের অনেকেই বেকার , তাছাড়া এরা স্থানীয় রাজনীতির সাথে জড়িয়ে বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে যাচ্ছে। এরা দেশের ভবিষ্যৎ। কিন্তু এরা নিজেরাই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন করা না গেলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে।

যত্রতত্র ফেন্সিডিলের বোতল এর বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন , আমরা বিষয়টি দেখছি। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান চলছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি । এর সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আশা করছি খুব শ্রীঘ্রই আমরা জড়িতদের ধরতে পারবো।  

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা