নড়াইলে ফুটবল কেড়ে নিলো রানা'র প্রাণ!
নড়াইলে ফুটবল খেলার সময় বুকে আঘাত পেয়ে খাদ্যনালি ছিঁড়ে নাহিদুল ইসলাম রানা (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত ১০ জুন লোহাগড়া উপজেলার উত্তর লঙ্কাচর ফুটবল মাঠে খেলা চলাকালীন সে আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা অবস্থায়তার মৃত্যু হয়। নাহিদুল ইসলাম রানা লোহাগড়া উপজেলার উত্তর পাঙ্খাচর গ্রামের রিকশাচালক নাসির হোসেন মোল্লার বড় ছেলে। এবং তার মা অন্যের বাড়িতে কাজ করেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদুল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সরকারি এস কে কলেজের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন। এমনকি পরের জমিতে কাজ করতেন, কখনোবা রাজমিস্ত্রির কাজ করে রিকশাচালক বাবার সংসারে অর্থের যোগান দিতেন। নিজের পড়াশোনা ও সংসারের খরচ যোগান দেওয়ার পাশাপাশি ছোট চার ভাই-বোনের পড়াশোনারও দেখভাল করতেন তিনি। এমনকি খেলাধুলায় বেশ পারদর্শী ছিলেন।
আশপাশের গ্রামে কোথাও খেলা চললে ভাড়ায় খেলতে হাজির হতেন তিনি। সেই খেলায় কাল হলো তার। শুক্রবার (১০ জুন) উত্তর লঙ্কাচর ফুটবল মাঠে খেলা চলাকালীন বল দখলের লড়াইয়ে নাহিদুল আহত হন। প্রাথমিক চিকিৎসা দিলেও ওই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তার খাদ্যনালি ছিঁড়ে গেছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাহিদুল মারা যান।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, নাহিদুলে ব্যাপারে আপনাদের থেকে জেনে আমি অত্যন্ত ব্যাথিত। ছেলেটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভালো ছিল বলে শুনেছি। ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাবশত তার অকাল মৃত্যু হয়েছে, যা খুবই দুঃখজনক।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
Link Copied