সোনারগাঁও থানা পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার - ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই এসআইয়ের উপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী ছিনিয়ে নেওয়ার এক সপ্তাহ পর ছিনিয়ে নেওয়া আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা । শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ১১জুন সোনারগাঁওয়ের পার্শ্ববর্তী রূপগঞ্জের যাত্রামূড়া এলাকায় পুলিশের উপর হামলা করে। শনিবার সকালে র্যাব-১১’র উপ-পরিচালক একেএম মুনিরুল আলম তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলন ওয়ারেন্টভূক্ত আসামি মো. আমিন (৪০), রিনা বেগম (৪১), রিপন মিয়া (৩৮) ও আছমা (৩৮)। তাদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে র্যাব। শনিবার সকালে গ্রেফতারকৃতূের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে র্যাব তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১টি ওয়াকিটকি সেট, মোবাইল সেট, ১টি পুলিশ আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।
গত ১১ জুন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী মো. আমিনকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন পরদিন বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে র্যাব পুলিশের পাশে ছায়া তদন্ত করে তাদের গ্রেফতার করে।মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন সোনারগাঁও থানা পুলিশ জানতে পারে কাচঁপুরে ওপেক্স সিনহা গামেন্টসের সামনে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. আমিন (৪০) অবস্থান করছে। সেখানে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ও উপ-পরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেহ তল্লাশী শেষে ভ্যানে তোলার সময় কৌশলে রূপগঞ্জে যাত্রামূড়া এলাকার দিকে পালিয়ে যায়।
পুলিশ তাকে অনুসরণ করে রূপগঞ্জ থানান যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে আবারও গ্রেফতার করে করে। ফিরে আসার সময় গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাত আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুই এসআই গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামি মো. আমিনকে ছিনিয়ে নেয়। এসময় তারা সরকারী মালামাল পুলিশের ওয়াকিটকি ওয়ারলেস সেট, মোবাইল, আইডি কার্ড ও নগদ টাকা হাতিয়ে নেয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
Link Copied