জীবননগরের ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়কের বেহাল দশা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়কে ট্রাক্টর থেকে মাটি পড়ে বেহাল দশায় পরিণত হয়েছে। অনেক জায়গায় পাকা সড়কে মাটি পড়ে একেবারে কাঁচা রাস্তার মতো অবস্থার সৃষ্টি হয়েছে, যা দেখে বোঝার উপার নেই এটি পিচের রাস্তা নাকি মাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই এসব সড়কে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু বিষয়টি নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।
সরেজমিন দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভৈরব নদ খননের মাটি রাতে ও দিনের বেলায় ট্রাক্টরযোগে বহন করে বিভিন্ন ইটভাটাসহ অন্যান্য জায়গায় বিক্রি করা হচ্ছে। আর ওই সব ট্রাক্টর থেকে মাটি সড়কের ওপর পড়ে ছোট ছোট স্তূপের সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব মাটির স্তূপের কারণে সড়ক দিয়ে চলাচলরত গাড়ির চাকা পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে দিয়ে প্রতিনিয়ত এসব অবৈধ ট্রাক্টর চলাচল করলেও তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না তেমন কোনো আইনি ব্যবস্থা।
এদিকে জীবননগরে শুক্র এবং শনিবার টানা বৃষ্টিতে প্রধান প্রধান সড়কগুলো কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। ফলে একদিকে ঘটছে দুর্ঘটনা, অপরদিকে যোগাযোগের ক্ষেত্রে চরম বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ভৈরব নদের অবৈধ মাটি যারা রাতের আঁধারে চুরি করছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে যেসব ইটভাটার সামনে রাস্তা কর্দমাক্ত আছে, সেসব ইটভাটা মালিকদের রাস্তায় ইট-সুড়কি ফেলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জীবননগর উপজেলা ভূমি কর্মকর্তা তিথি মিত্র বলেন, ট্রাক্টরের মাটি পড়ে রাস্তা কর্দমাক্ত হয়েছে, সেটি সত্যিই দুঃখজনক। তবে আমরা ইতোমধ্যে রাস্তা পরিষ্কারের জন্য ইটভাটা মালিকদের নির্দেশ দিয়েছি। এছাড়াও ভবিষ্যতে যাতে রাস্তা কর্দমাক্ত না হয় সে ব্যাপারে আমরা কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
Link Copied