ধামরাইয়ে গাছে গাছে কৃত্রিম পাখির বাসা তৈরি করে দিল তরুণরা
বর্ষাকালের অতিরিক্ত বৃষ্টিপাতে নষ্ট হয়ে গেছে অনেক প্রজাতির পাখির বাসা। ফলে বৃষ্টিতে ভিজে ঘুরে বেড়াচ্ছে নীড়হারা পাখি। সেই নীড়হাড়া পাখির জন্য কৃত্রিম ঘর তৈরি করে দিল ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাইশাকান্দা ইয়াংস্টার ক্লাবের সদস্যরা। এ সময় বাইশাকান্দা ইউনিয়নের বিভিন্ন গাছের মধ্যে এ কৃত্রিম পাখির ঘর লাগানো হয়।
কৃত্রিম ঘর লাগানোর সময় উপস্থিত ছিলেন- বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম মাসুদ রানা। তিনি বাইশাকান্দা ইয়াংস্টার ক্লাবের সদস্যদের এ উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ দিয়ে বলেন, বাইশাকান্দা ইয়াংস্টার ক্লাবের সদস্যরা হাজারো পাখির বাসা তৈরির কাজ করছে। এ কাজের প্রক্রিয়ায় পাখি রক্ষায় গাছের ডালে ডালে পাখিদের বাসা নির্মাণের জন্য মাটির কলস বেঁধে দেয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তির নানা ব্যবহারের কারণে দেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির পাখি হারিয়ে যাচ্ছে। তাই এই পাখিদের রক্ষার জন্যই বাইশাকান্দার বিভিন্ন স্থানের গাছে গাছে পাখির বাসা তৈরি করে দেয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থানে পাখিদের অবাধ বিচরণের জন্য পর্যায়ক্রমে আরো অনেক মাটির কলস বেঁধে দেয়া হবে, যেখানে কয়েক হাজার পাখি বাস করতে পারবে। পরিশেষে তিনি ক্লাবটির পাশে সব সময় থাকবেন বলে আশা প্রকাশ করেন।
এমএসএম / জামান
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার