ফরিদপুরের কানাইপুর ইউপি চেয়ারম্যানের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কানাইপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জুলফিকার আলী মোল্ল্যা মিনু। সোমবার (২৮ জুন) দুপুরে কানাইপুর হাই স্কুল মার্কেটের ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কানাইপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি জুলফিকার আলী মোল্ল্যা মিনু বলেন, বেলায়েত ফকির সন্ত্রাসী, ভূমিদস্যু , মিথ্যাবাদী ও অপপ্রচারকারী । তিনি বিভিন্নভাবে আমাদের নামে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুবিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মাতুব্বর, কানাইপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী শেখসহ আ’লীগের স্থানীয় নেতাকর্মীরা ।
সংবাদ সম্মেলনের বিষয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকির জানান, তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তুলেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি অভিযোগ করে বলেন, তার নেতৃত্বে আমার ছোট ভাই লুৎফর ফকিরকে মারপিট ও ছোট ভাই এনায়েতের দোকান ভাংচুর করা হয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি সঠিক তদন্ত করা হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied