ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দাগনভূঞায় কি‌শোরী‌কে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার ১


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ৪:৬
ফেনীর দাগনভূঞায় ভাইয়ের সামনে থে‌কে বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন মামলায় পলাতক ২নং আসামি শান্তকে গ্রেফতার করে‌ছে পুলিশ। রোববার (২৭ জুন) রাত ৯টার দিকে এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আলাইয়াপুর ও গজারিয়া সংযোগ সড়ক থেকে শান্তকে গ্রেফতার করা হয়। সে দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর সাত বাড়ির মো. হানিফের ছেলে। এছাড়াও সে দাগনভূঞা আতাতুর্ক স্কুল মার্কেটের বন্ধন টেলিকমের স্বত্বাধিকারী।
 
এএসআই দেলোয়ার হোসেন বলেন, অপরাধী যতবড় শক্তিশালী হোক না কেন অপরাধ করে কেউ রেহাই পাবে না।
 
দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতিম দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওই ঘটনায় গ্রেফতার মিরাজ, নীরব ও জ‌নি‌কে ‌তিন দি‌নের রিমান্ড শে‌ষে রোববার বিকেলে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।
 
উল্লেখ্য, গত বুধবার রা‌তে দাগনভূঞা পৌর শহ‌রে ভাই‌য়ের স‌ঙ্গে কেনাকাটা কর‌তে এলে এক কি‌শোরী‌কে বখা‌টেরা তু‌লে নি‌য়ে যে‌ৗন নিপীড়ন ক‌রে। ওই ঘটনায় ৫ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে ‍এবং দুজন অজ্ঞাতনামা আসামি ক‌রে মামলা‌ ক‌রেন কি‌শোরীর মা। পু‌লিশিএ পর্যন্ত শান্তসহ চারজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র