ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জীবননগরের চ্যাংখালী রোডে অসহনীয় যানজট, জনদুর্ভোগ চরমে


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৪১
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাংখালী রোডে প্রতিদিন অসহনীয় যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ  মানুষ এবং যাত্রীদের। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর  তদারকির অভাব সেইসাথে অবৈধভাবে গাড়ি পার্কিং এর কারণে এ রোডে যানজট সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। যার ফলশ্রুতিতে এরোডে যাতায়াত এখন ভোগান্তির আরেক নাম।
 
জানা যায়, জীবননগর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটাটা পর্যন্ত সীমাহীন যানজটের কবলে পড়তে হয় এখানকার সাধারণ মানুষ ও যাত্রীদের। যত্রতত্র গাড়ি পার্কিং সেই সাথে কোন নিয়মের তোয়াক্কা না করে  রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পণ্য খালাস এই যানজটের মূল কারণ। এছাড়াও দীর্ঘদিন এই রোডের যানজট থাকলেও উর্দ্ধতন কর্তৃপক্ষের এই যানজট নিরসনের কোন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। যার ফলে সাধারণ মানুষ এবং যাত্রীদের এরোডে পারাপার এখন ভোগান্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
 
আর এ বিষয়ে সালাম  নামে একজন যাত্রী বলেন,চ্যাংখালী রোডটি জীবননগরে  সবথেকে ব্যস্ততম একটি রোড কিন্তু বর্তমানে এই রোডের যানজট সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিজ গন্তব্যে পৌঁছানো এখন কঠিন হয়ে পড়েছে। তাছাড়া যানজট   সীমাহীন পর্যায়ে পৌঁছালেও এখনো পর্যন্ত পৌরসভা বা উপজেলা প্রশাসন থেকে যানজট নিরসনে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।
 
ইয়াসমিন নামে একজন যাত্রী বলেন, এই রাস্তাটির নেই কোন নিয়ম শৃঙ্খলা। যেখানে সেখানে আলমসাধু, ইজিবাইক পার্কিং এই যানজটের প্রধান কারণ। তাছাড়া এই যানজটের কারণে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়লেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তদারকি এখনো পর্যন্ত চোখে পড়েনি। তাছাড়া এখনই যদি এই যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ না নেয়া হয়, ভবিষ্যতে এ রোডে চলাচলে অসম্ভব হয়ে পড়বে।
 
আর এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, জীবননগর বাস স্ট্যান্ড থেকে ইসলামপুর পর্যন্ত চ্যাংখালি রোডটি প্রতিদিন অসহনীয় যানজট তৈরি হচ্ছে। আমরা খুব শীঘ্রই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করে যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। এছাড়াও আমি ইতিমধ্যে জীবননগর পৌর মেয়র এবং জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি।

এমএসএম / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ