ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ইতিহাস গড়বে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেড


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১১:৫৩
দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি তৈরি কারখানা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর মিরসরাই ইকনোমিক জনে। উন্নত বিশ্বের প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দেশকে আরো এগিয়ে নিতে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
 
গতকাল বুধবার (২৬ মে) প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও প্রকল্পের গ্রিন জোন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন-  মো. আবুল কালাম আজাদ, বিশেষ দূত, ক্লাইমেট ভালনারেবল ফোরাম এবং কমিশনার,  গ্লোবাল কমিশনার অন বায়োডাইভারসিটিস বাই ২০৩০, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, প্রধান মন্ত্রীর কার্যালয়; পবন চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান (সচিব), বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর; আ. মান্নান খান, চেয়ারম্যান, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড; মো. মীর মাসুদ কবীর, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড; মো. হাসিবুল হাসান হাসিব, প্রকল্প ব্যবস্থাপক, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড; মো. আব্দুস সামাদ, সহকারী প্রকল্প ব্যবস্থাপক, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: মোহাম্মদ সেলিম, এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড; জয়ন্ত সরকার, ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
 
চট্টগ্রামের মিরসরাই উপজেলা বঙ্গবন্ধু শিল্প জোন এলাকার ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর কাজের অগ্রগতি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- মো. মোকিবুল ইসলাম ডালিম, ম্যানেজিং ডিরেক্টর, মুড ট্রেডিং কোং; প্রজেক্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।
 
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি লিমিটেডের মধ্যদিয়ে অটো ইন্ডাস্ট্রি খাত বাংলাদেশের ইতিহাস ঘটবে বলে মনে করেন চেয়ারম্যান পবন চৌধুরী। প্রথমবারের মতো বাংলাদেশে ইলেকট্রনিকস গাড়ি নির্মাণ হবে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায়, যার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
 
প্রকল্পের অগ্রগতি পরিদর্শনকালে মো. আবুল কালাম আজাদ  মনে করেন, বাংলাদেশে উন্নত প্রযুক্তির দেশীয় শিল্পায়নে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করবে।
 
পরে বৃক্ষরোপণ ও জমকালো আয়োজনে মধ্যদিয়ে বাংলাদেশে অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুষ্ঠান শেষ হয়।

এমএসএম / জামান

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ